1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 2, 2026, 5:35 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সাকিবের ছুটি মঞ্জুর করলো বিসিবি

  • প্রকাশিত : Monday, December 6, 2021
  • 431 বার পঠিত

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে খেলতে চাননি সাকিব। সে জন্য বিসিবিকে লিখিত চিঠি দিয়েছিলেন দেশ সেরা এ অল রাউন্ডার। সোমবার (৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে সাকিবের ছুটি মঞ্জুরের কথাটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগে বছরের শুরুর দিকে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। টাইগারদের এবারের সফরেও যাচ্ছেন না তিনি। দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণার পর এক চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চান এ অলরাউন্ডার।

সাকিবকে অন্তর্ভুক্ত করেই শনিবার (৪ ডিসেম্বর) ১৮ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এর আগে সাকিব জানিয়েছিলেন, পারিবারিক কারণে কিউই সফরে যেতে চান না তিনি। এবার লিখিতভাবেও বিসিবিকে সেই কথা জানান সাকিব। একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। সাকিব নাকি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে এ ব্যাপারে চিঠি দিয়েছেন।

এদিকে পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণে ছুটি চাওয়ার অধিকার যে কোনো ক্রিকেটারের আছে। তাই নিউজিল্যান্ড সিরিজে সাকিবের ছুটি দলে তেমন কোনো প্রভাব পরবে না বলে মনে করেন বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট, মাউন্ট মঙ্গানুইতে। ৯ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট, ক্রাইস্টচার্চে। ২০১৬-১৭ মৌসুমে নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দুটি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। এবারের সফরে এখানে প্রথমবারের মতো টেস্ট খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে ক্রাইস্টচার্চে বাংলাদেশ খেলে প্রায় সফরগুলোতেই।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park