1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 10:30 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

দেশে আপাতত প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ হচ্ছে

  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ৩, ২০২১
  • 568 বার পঠিত

আগামী ৫ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে করোনাভাইরাস প্রতিরোধী প্রথম ডোজের টিকা টিকাদান কর্মসূচি এবং আগামী ৮ এপ্রিল শুরু হচ্ছে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম। ইত্তেফাক অনলাইন কে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

তিনি বলেন, আগামী ৮ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকাদান। তবে আগামী ৫ এপ্রিল থেকে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে। এছাড়াও লকডাউনের ভেতরে এ টিকাদান কর্মসূচি চলমান থাকবে বলে জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে। দেশে শনাক্তের হার ২৩.১৫।

আরও পড়ুন :

মার্চ মাসে নির্যাতনের শিকার ৩৫২ জন নারী ও কন্যাশিশু

করোনা ভাইরাস নিয়ে শনিবার (৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদিন ২৪ হাজার ৫৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। তবে বেশ কয়েক ধাপ বাড়ানোর পর আগামী ২২ মে স্কুল-কলেজ খুলে দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে আবার লকডাউনের ঘোষণা আসতে চলেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park